
খেজুর
খেজুরের পুষ্টিগুণ
- শক্তি ১১৭০ কিলো জুল
- কার্বোহাইড্রেট ৭৪.৯ ৫গ্রাম
- শর্করা ৭৫.৫ মিলিগ্রাম
- চিনি ৬৩.৩০ গ্রাম
- খাদ্য আঁশ ৮.১ গ্রাম
- স্নেহ পদার্থ ০.৪০০ গ্রাম
- প্রোটিন ২.৪০ গ্রাম
- ভিটামিন এ ১০ আই ইউ
- ভিটামিন বি১ ০.০৫১ মিলিগ্রাম
- ভিটামিন বি২ ০.০৬৫ মিলিগ্রাম
- নায়াসিন বি৩ ১.২৭ মিলিগ্রাম
- ভিটামিন বি৬ ০.১৬০ মিলিগ্রাম
- ভিটামিন সি ০.৫ মিলিগ্রাম
- ভিটামিন কে ২.৭ মাইক্রগ্রাম
- পটাশিয়াম ৩৯ মিলিগ্রাম
- লৌহ ১.৫ মিলিগ্রাম
- ম্যাগনেসিয়াম ৪৫ মিলিগ্রাম
- ম্যাঙ্গানিজ ২.৬০ মিলিগ্রাম
- ফসফরাস ৬০ মিলিগ্রাম
- পটাশিয়াম 650 মিলিগ্রাম
- সোডিয়াম ২ মিলিগ্রাম
- জিংক ০.৩০ মিলিগ্রাম
- আয়রন ০.৯৫ মিলিগ্রাম
- পানি ২০.৬০ গ্রাম
গর্ভাবস্থায় খেজুর খাওয়ার উপকারিতা
গর্ভাবস্থায় খেজুর একটি অত্যন্ত পুষ্টিকর খাবার। এতে রয়েছে প্রাকৃতিক চিনি, ফাইবার, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং বিভিন্ন ভিটামিন, যা মা ও গর্ভের শিশুর জন্য উপকারী হতে পারে। পরিমিত পরিমাণে খেজুর খাওয়া গর্ভবতী নারীর শক্তি বাড়াতে এবং শরীর সুস্থ রাখতে সাহায্য করে।
শরীরে দ্রুত শক্তি যোগায় : খেজুরে প্রাকৃতিক গ্লুকোজ ও ফ্রুক্টোজ থাকে, যা শরীরকে দ্রুত এনার্জি দেয়। গর্ভাবস্থায় দুর্বলতা বা ক্লান্তি অনুভব করলে খেজুর খেলে কিছুটা সতেজ অনুভব করা যায়।
রক্তস্বল্পতা কমাতে সহায়ক: খেজুরে আয়রন রয়েছে, যা শরীরে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। নিয়মিত পরিমিত খেজুর খেলে রক্তস্বল্পতার ঝুঁকি কিছুটা কমতে পারে।
হজমশক্তি ভালো রাখতে সাহায্য করে : গর্ভাবস্থায় অনেক নারীর কোষ্ঠকাঠিন্য হয়। খেজুরে থাকা ফাইবার হজমে সহায়তা করে এবং পেট পরিষ্কার রাখতে সাহায্য করতে পারে।
শিশুর বৃদ্ধি ও বিকাশে সহায়ক : খেজুরে থাকা বিভিন্ন খনিজ ও ভিটামিন গর্ভের শিশুর হাড়, মস্তিষ্ক এবং শরীরের স্বাভাবিক বিকাশে ভূমিকা রাখতে পারে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে : খেজুরে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা শরীরকে বিভিন্ন ক্ষতিকর উপাদান থেকে সুরক্ষা দিতে সাহায্য করে।
প্রসবের সময় উপকার হতে পারে : কিছু গবেষণায় দেখা গেছে, গর্ভাবস্থার শেষ দিকে পরিমিত খেজুর খাওয়া স্বাভাবিক প্রসবের প্রক্রিয়াকে কিছুটা সহজ করতে সহায়ক হতে পারে।
কতটুকু খাওয়া ভালো?
সাধারণত দিনে ২–৪টি খেজুর খাওয়া যথেষ্ট। তবে ডায়াবেটিস বা অন্য কোনো স্বাস্থ্য সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত।
সতর্কতা
- অতিরিক্ত খেজুর খেলে রক্তে শর্করা বেড়ে যেতে পারে।
- পরিষ্কার ও ভালো মানের খেজুর খাওয়া উচিত।
- যাদের গর্ভকালীন ডায়াবেটিস আছে, তারা বিশেষ সতর্ক থাকবেন।
গর্ভাবস্থায় সুষম খাদ্যের অংশ হিসেবে খেজুর খাওয়া মা ও শিশুর জন্য উপকারী হতে পারে। তবে যেকোনো খাবারই পরিমিত পরিমাণে খাওয়াই সবচেয়ে ভালো।
খেজুর খাওয়ার উপকারিতা
- স্নায়ুত তন্ত্রের কর্মক্ষম বাড়ায়: খেজুরের বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান মানুষের চিন্তা ভাবনার প্রতি বৃদ্ধিতে সহায়তা করে সেসঙ্গে স্নায়ুর তন্ত্রের কর্মক্ষম ক্ষমতা বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন স্মৃতিশক্তি বৃদ্ধিতে তাই বয়স খেজুর খাওয়া শুরু করুন মস্তিষ্ক ভালো থাকে
- কর্ম ক্ষমতা বাড়ায়: খেজুর একটু সুমিষ্ট ফল চিনি বিকল্প হিসেবে আমরা খুঁজে ব্যবহার করতে পারি খেজুরের প্রচুর পরিমাণ প্রাকৃতিক চিনি থাকার কারণে খেজুর খেলে শরীরে দ্রুত শক্তি বাড়ে যদি ক্লান্ত আপনাকে ঘিরে ধরে তাহলে নিয়মিত খেজুর খেতে শুরু করলাম
- পরিপাকে সহায়ক: খেজুরের বিভিন্ন পুষ্টি উপাদানের মধ্যে একটি অন্যতম উপাদান হচ্ছে ফাইবার যা খেজুরে প্রায় আট গ্রামের মতো রয়েছে হজম শক্তি বৃদ্ধিতে ফাইবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আমাদের হজম শক্তি বৃদ্ধির জন্য নির্মিত খেজুর খাওয়া
- কোষ্ঠকাঠিন্য দূর করে: কোষ্ঠকাঠিন্য দূর করতে খেজুরের কোন জুড়ে নেই খেজুরে রয়েছে পাশ্চাত্য পরিমাণে ফাইবার যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে যদি কোষ্ঠকাঠিন্যের ভোগে থাকেন তাহলে নিয়মিত খেজুর খান দেখবেন আপনার কোষ্ঠকাঠিন্য দূর হয়ে গেছে
- রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে: খেজুর অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ একটি ফল। খেজুর অ্যালকোহলজনিত বিষক্রিয়া ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে নিয়মিত খেজুর খাওয়ার অভ্যাস করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাওয়া যায়
- বৃষ্টি শক্তির প্রখর করে: খেজুরে এত রকমের ভিটামিন থাকে যে ,খেজুরকে ভিটামিনের পাওয়ার হাউজও বলা যেতে পারে। আমাদের দৃষ্টি শক্তি ভাল রাখতে হলে ভিটামিন এ এর যথেষ্ট পরিমান যোগান দিতে হবে। আর খেজুরে প্রচুর পরিমানে ভিটামিন এ রয়েছে। তাই দৃষ্টিহীনতা থেকে রক্ষা পেতে খেজুর খাবার অভ্যাস গড়ে তুলা উচিত।
- মজবুত পেশী: বয়স বাড়ার সাথে সাথে বিভিন্ন ধরণের মংশ পেশী সমস্যা দেখা দেয়। আর মংশ পেশীর সমস্যা সমাধানে প্রোটিন কার্যকর ভূমিকা পালন করে। আর খেজুর হচ্ছে প্রোটিন সমৃদ্ধ তাই আমাদের মাংসপেশী ভালো রাখতে নিয়মিত খেজুর খাওয়ার অভ্যাস করা উচিত।
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুকি হ্রাস: বর্তমান সময় হৃদরোগ ও স্ট্রোকের ঝুকি বেড়েই চলেছে। এই হৃদরোগ ও স্ট্রোকের ঝুকি কমাতে খেজুর সাহায্য করে। কারণ হৃদরোগ ও স্ট্রোকের ঝুকি কমাতে সহায়তা করে পটাসিয়াম । কেজুরে প্রচুর পরিমাণে পাসিয়াম থাকে যার ফরে হৃদরোগ ও স্ট্রোকের ঝুকি কমাতে খেজুর ব্যপক সহায়তা করে। এছাড়াও খেজুরের আরও একটি গুরুত্বপূর্ণ কাজ করে ,সেটা হরো খেজুর খারাপ কোলেস্টেরল কমায় এবং ভাল কোলেস্টেরল এর পরিমাাণ বৃদ্ধি করে । তাহলে বুঝলেন তো আমাদের খেজুর খাবার অভ্যাস গড়ে তুলা কতটা দরকার।
- রক্ত শূন্যতাই খেজুর: যারা রক্তশূন্যতাই ভুকছেন । তাদের জন্য মুক্তির দিশারি হতে পারে খেজুর । কারণ খেজুরে আয়রনের পরিমাণ প্রায় ১ মিলিগ্রাম। তাই আসুন আমরা রক্ত মূন্যতা থেকে বাচতে নিয়মিত খেজুর খাই।
- পুরুষের যৌন ক্ষমতা বৃদ্ধিতে খেজুর: আপনি যদি যেীন দূর্বলতাই ভুগে থাকেন তাহলে নিয়মিত খেজুর খান। কেননা নিয়মিত সঠিক পরিমাণ খেজুর খেলে আপনা যৌন ক্ষমতা বৃদ্ধি পাবে। খেজুর এস্ট্রডিওল ও ফ্ল্যাভোনয়েড এ ভরপুর থাকে । আর এই এস্ট্রডিওল ও ফ্ল্যাভোনয়েড শুক্রাণু বৃদ্ধিতে ব্যাপক সহায়তা করে।
খেজুর খাওয়ার অপকারিতা
- খেজুরে প্রচুর পরিমাণ পটাসিয়াম থাকে। অতিরিক্ত পটাসিয়াম গ্রহণ কিডনির জন্য ক্ষতিকর। তাই অতিরিক্ত খেজুর খাওয়া থেকে বিরত থাকবেন।
- মাত্রাতিরিক্ত খেজুর খেলে ওজন বৃদ্ধি পেতে পারে।
- মাত্রাতিরিক্ত খেজুর খেলে বদহজন হতে পারে।
- খেজুর কে প্রাকৃতিক চিনির উৎস বলা হয় ।