প্রেসার কুকারের দাম কত: বর্তমানে বাজারে অ্যালুমিনিয়াম থেকে শুরু করে স্টেইনলেস স্টিল এবং ইলেকট্রিক প্রেসার কুকারের হরেক রকম মডেল পাওয়া যাচ্ছে। তবে রান্নার ধরণ এবং বাজেটের ওপর ভিত্তি করে সেরা ব্র্যান্ডটি বেছে নেওয়া অনেক সময় বেশ কঠিন হয়ে পড়ে।

আজকের এই ব্লগে আমরা আলোচনা করব ২০২৬ সালের সেরা ৬টি ব্র্যান্ডের প্রেসার কুকার ওয়ালটন, ভিশন, কিয়াম, সিঙ্গার, হকিংস এবং নোহা প্রেসার কুকারের দাম আপনাদেরকে জানাবো। পণ্যের মান, ব্র্যান্ড এবং জায়গার ভিন্নতার কারণে প্রেসার কুকারের দামে কমবেশি হতে পারে।
তবে কেনার আগে যদি বর্তমান দাম সম্পর্কে আপনার কিছুটা ধারণা থাকে, তাহলে ঠকার ভয় থাকে না। তাই আপনাদের সুবিধার্থে কয়েকটি ভালো ব্র্যান্ডের প্রেসার কুকারের দাম নিচে তুলে ধরা হলো।
ওয়ালটন প্রেসার কুকারের দাম ২০২৬
ওয়ালটন প্রেসার কুকারের দাম সাধারণত এর ধারণক্ষমতা এবং মডেলভেদে ১৩৯৫ টাকা থেকে ২৬০০ টাকার মধ্যে হয়ে থাকে। নিচে জনপ্রিয় কিছু মডেল এবং সেগুলোর দামের তালিকা দেওয়া হলো:
- Walton Manual Classic Pressure Cooker 2.5L এর দাম ১,৩৪১ টাকা
- Walton King Induction Pressure Cooker 3.5L এর দাম ১,৫৫০ টাকা
- Walton King Induction Pressure Cooker 4.5L এর দাম ১,৬৫০ টাকা
- Walton King Induction Pressure Cooker 5.5L এর দাম ১,৭৫০ টাকা
- Walton King Induction Pressure Cooker 4.5L এর দাম ১,৭৯০ টাকা
- Walton Multicolor King Pressure Cooker 4.5L এর দাম ১,৮৫০ টাকা
- Walton King Induction Pressure Cooker 5.5L এর দাম ১,৮৯০ টাকা
- Walton Multicolor King Pressure Cooker 5.5L এর দাম ১,৯৫০ টাকা
- Walton Triply Pressure Cooker 5.0L এর দাম ২,৪৯০ টাকা
- Walton Triply Pressure Cooker 6.0L এর দাম ২,৬৯০ টাকা
ভিশন প্রেসার কুকারের দাম ২০২৬
ভিশন প্রেসার কুকারের দাম সাধারণত এর ধারণক্ষমতা, মান এবং মডেলের ওপর ভিত্তি করে ১৪০০ টাকা থেকে ১৮০০ টাকার মধ্যে হয়ে থাকে। নিচে ভিশন ব্র্যান্ডের জনপ্রিয় কিছু প্রেসার কুকারের দামের তালিকা দেওয়া হলো:
আরো পড়ুন
ভিশন ইলেকট্রিক চুলা দাম কত ২০২৬
- ভিশন প্রেসার কুকার (৩ লিটার) এর দাম ১৪৭৫ টাকা
- ভিশন প্রেসার কুকার (৪ লিটার – ইনডাকশন বটম) এর দাম ১৭৯৭ টাকা
- ভিশন প্রিন্সেস প্রেসার কুকার (৫ লিটার) এর দাম ১৮৩৮ টাকা
- ভিশন প্রেসার কুকার (৬ লিটার) এর দাম ১৯৫০ টাকা
- ভিশন প্রেসার কুকার (৭ লিটার) এর দাম ১৯৮০ টাকা
আপনার পছন্দ অনুযায়ী ভিশন ব্র্যান্ডের যেকোনো একটি প্রেসার কুকার বেছে নিতে পারেন, তবে কেনার সময় অবশ্যই ওয়ারেন্টির বিষয়টি নিশ্চিত হয়ে নেবেন। যেহেতু বিভিন্ন এলাকায় দামের কিছুটা তারতম্য হতে পারে, তাই কেনার আগে ভালো করে দামাদামি করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।
কিয়াম প্রেসার কুকার প্রাইস ইন বাংলাদেশ ২০২৬
বাজারে কিয়াম ব্র্যান্ডের বিভিন্ন মডেলের প্রেসার কুকার পাওয়া যায়। সঠিক দাম জানা না থাকলে অনেক সময় বাড়তি দামে কেনার ভয় থাকে। আপনাদের সুবিধার্থে কিয়াম ব্যান্ডের জনপ্রিয় কিছু প্রেসার কুকারের দামের তালিকা নিচে দেওয়া হলো:
- Kiam Queen Pressure Cooker 2.5L এর দাম ১,২৪৯ টাকা
- Kiam Premium Pressure Cooker 1.5L এর দাম ১,৪৪০ টাকা
- Kiam Premium Pressure Cooker 5.5L এর দাম ২,০০০ টাকা
- Kiam SS Pressure Cooker 5.5L এর দাম ২,৫৯৮ টাকা
- Kiam SS Pressure Cooker 6.5L এর দাম ২,৮৭৮ টাকা
- Kiam Big Boss Pressure Cooker 8.5L এর দাম ২,৬৯০ টাকা
- Kiam SS Pressure Cooker 3.5L এর দাম ১,৯৯০ টাকা
- Kiam Premium Pressure Cooker 4.5L এর দাম ১,৭১৮ টাকা
- Kiam Premium Pressure Cooker 6.5L এর দাম ১,৯৬০ টাকা
- Kiam SS Pressure Cooker 4.5L এর দাম ২,১৯০ টাকা
প্রেসার কুকারের দাম যেকোনো সময় পরিবর্তন হতে পারে, তাই কেনার আগে বর্তমান বাজারদর ভালোভাবে যাচাই করে নেওয়া জরুরি। প্রয়োজনে যারা এসব গৃহস্থালি পণ্য সম্পর্কে ভালো ধারণা রাখেন, তাদের সাথে পরামর্শ করে কেনার চেষ্টা করবেন।
হকিংস প্রেসার কুকারের দাম ২০২৬
বাংলাদেশে হকিংস প্রেসার কুকারের দাম সাধারণত এর ধারণক্ষমতা এবং মানের ওপর ভিত্তি করে ১৩৯০ টাকা থেকে শুরু করে ৬১৭০ টাকা পর্যন্ত হয়ে থাকে। আপনাদের সুবিধার্থে হকিংস ব্র্যান্ডের বিভিন্ন মডেলের দামের একটি তালিকা নিচে দেওয়া হলো:
আরো পড়ুন
ব্লেন্ডার মেশিন দাম কত বাংলাদেশ ২০২৬
- হকিংস ক্লাসিক প্রেসার কুকার (১.৫ লিটার) এর দাম ২৩৭৫ টাকা
- হকিংস ক্লাসিক প্রেসার কুকার (৩.০ লিটার) এর দাম ৩১৫০ টাকা
- হকিংস ক্লাসিক প্রেসার কুকার (৩.৫ লিটার) এর দাম ৩৩৭০ টাকা
- হকিংস ক্লাসিক প্রেসার কুকার (৫.০ লিটার) এর দাম ৩৯৫০ টাকা
- হকিংস ক্লাসিক প্রেসার কুকার (৬.৫ লিটার) এর দাম ৪৬৫০ টাকা
- হকিংস ক্লাসিক প্রেসার কুকার (৮.০ লিটার) এর দাম ৫১৫০ টাকা
- হকিংস ক্লাসিক প্রেসার কুকার (১০ লিটার) এর দাম ৫৮৫০ টাকা
- হকিংস কন্চুরা প্রেসার কুকার (৩.০ লিটার) এর দাম ৩৯৫০ টাকা
- হকিংস কন্চুরা প্রেসার কুকার (৫.০ লিটার) এর দাম ৪৯৫০ টাকা
- হকিংস কন্চুরা হার্ড অ্যানোডাইজড প্রেসার কুকার (৩.০ লিটার) এর দাম ৪৭৫০ টাকা
- হকিংস মিস মেরি প্রেসার কুকার (১.৫ লিটার) এর দাম ১৩৯০ টাকা
- হকিংস মিস মেরি প্রেসার কুকার (৩.০ লিটার) এর দাম ১৮৫০ টাকা
- হকিংস মিস মেরি প্রেসার কুকার (৪.৫ লিটার) এর দাম ২২৫০ টাকা
- হকিংস মিস মেরি প্রেসার কুকার (৫.৫ লিটার) এর দাম ২৪৫০ টাকা
- হকিংস মিস মেরি প্রেসার কুকার (৭.০ লিটার) এর দাম ২৮৫০ টাকা
- হকিংস স্টেইনলেস স্টিল প্রেসার কুকার (৩.০ লিটার) এর দাম ৫০৫০ টাকা
- হকিংস স্টেইনলেস স্টিল প্রেসার কুকার (৫.০ লিটার) এর দাম ৬১৭০ টাকা
হকিংস প্রেসার কুকার অ্যালুমিনিয়ামের তৈরি হওয়ায় এটি বেশ মজবুত এবং দীর্ঘস্থায়ী হয়। তাই আপনারা আপনাদের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী এই ব্র্যান্ডের যেকোনো একটি মডেল নির্দ্বিধায় বেছে নিতে পারেন।
নোহা প্রেসার কুকারের দাম ২০২৬
নোহা প্রেসার কুকারের দাম সাধারণত কিছুটা সাশ্রয়ী হয়ে থাকে, যা এর মডেল ও মানভেদে সর্বনিম্ন ১৭০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৬৫০০ টাকা পর্যন্ত হতে পারে।
তবে আপনি যদি একটু উন্নতমানের মডেল নিতে চান, সেক্ষেত্রে দাম কিছুটা বেশি পড়তে পারে। নিচে নোহা ব্র্যান্ডের কয়েকটি প্রেসার কুকারের দামের তালিকা দেওয়া হলো:
- Noah Pressure Cooker 4.5L এর দাম ১,৭০০ টাকা
- Noah Classic Pressure Cooker 6.5L এর দাম ২,৮৯০ টাকা
- Noah Classic Pressure Cooker 4.5L এর দাম ২,৫৫৫ টাকা
- Noah Classic Pressure Cooker 2.5L এর দাম ২,১৬০ টাকা
- Noah Classic Pressure Cooker 3.5L এর দাম ২,২৩০ টাকা
- Noah Classic Pressure Cooker 1.5L এর দাম ১,৯০০ টাকা
- Noah Multi Function Pressure Cooker 5.5L এর দাম ৬,৫০০ টাকা
- Noah Premium Handi Pressure Cooker 5.5L এর দাম ১,৭৫০ টাকা
- Noah Handi Pressure Cooker 3.5L এর দাম ১,৬৫০ টাকা
- Noah Handi Pressure Cooker 4.5L এর দাম ১,৮৯৯ টাকা
নোহা প্রেসার কুকার সাধারণত অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয় এবং এগুলোর বেশিরভাগই সিলভার রঙের হয়ে থাকে। তবে এখানে উল্লেখ করা দামগুলো সময়ের সাথে পরিবর্তন হতে পারে, তাই কেনার আগে বর্তমান বাজারদর ভালোভাবে যাচাই করে নেওয়ার অনুরোধ রইল।
সিঙ্গার প্রেসার কুকারের দাম ২০২৬
বর্তমানে সিঙ্গার ব্র্যান্ডের দুই ধরনের ধারণক্ষমতার প্রেসার কুকার পাওয়া যাচ্ছে ৫.৫ লিটার এবং ৬.৫ লিটার। এর মধ্যে ৫.৫ লিটার সিঙ্গার প্রেসার কুকারের দাম ২৭৯০ টাকা এবং বড় সাইজের অর্থাৎ ৬.৫ লিটার সিঙ্গার প্রেসার কুকারের দাম নির্ধারণ করা হয়েছে ২৯৯০ টাকা।
আরো পড়ুন
প্লাস্টিকের ও স্টিলের বুক সেলফ দাম
মূলত ধারণক্ষমতার ওপর ভিত্তি করেই এই দামের পার্থক্য হয়ে থাকে। আপনারা চাইলে সরাসরি সিঙ্গার বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অর্ডার করে এই দামে পণ্যটি সংগ্রহ করতে পারেন।
এছাড়া আপনাদের নিকটস্থ যেকোনো শোরুম থেকেও এটি কেনা সম্ভব। তবে শোরুম থেকে কেনার ক্ষেত্রে জায়গাভেদে দামের কিছুটা কমবেশি হতে পারে, তাই ভালোভাবে যাচাই করে নেওয়ার চেষ্টা করবেন।
ছোট প্রেসার কুকারের দাম
ছোট প্রেসার কুকারের ধারণক্ষমতা কম হওয়ায় এগুলোর দাম সাধারণত কিছুটা কম থাকে। তবে ব্র্যান্ড এবং মান ভেদে একটি ভালো মানের ছোট প্রেসার কুকার কিনতে গেলে আপনার ১৫০০ টাকা থেকে ৩০৫০ টাকার মতো খরচ হতে পারে।
অনেকে মনে করেন দাম কম হলে ছোট প্রেসার কুকার কেনা সহজ, কিন্তু বিষয়টি সবসময় ঠিক নয়। কারণ ব্র্যান্ড ভালো না হলে এবং দাম খুব বেশি কম হলে সেই কুকারের মান ভালো না হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। তাই কেনার সময় কেবল দাম না দেখে ব্র্যান্ডের দিকেও নজর দেওয়া জরুরি।
ভালো ব্র্যান্ড এবং উন্নতমানের ছোট প্রেসার কুকার নিতে চাইলে সেগুলোর দাম স্বাভাবিকভাবেই কিছুটা বেশি হবে। তাই দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য আপনারা ভালো মানের এবং সাশ্রয়ী দামের মধ্যে মানসম্মত একটি ছোট প্রেসার কুকার বেছে নেওয়ার চেষ্টা করবেন।
প্রেসার কুকার ব্যবহারের নিয়ম
ভালো রান্নার জন্য শুধু প্রেসার কুকার কিনলেই চলবে না, এর সঠিক ব্যবহার সম্পর্কেও জানতে হবে। বিশেষ করে যারা নতুন ব্যবহারকারী, তাদের অনেকেই এটি ব্যবহারের সঠিক নিয়মগুলো জানেন না। তাই আপনাদের সুবিধার্থে প্রেসার কুকার ব্যবহারের প্রয়োজনীয় নিয়মগুলো নিচে তুলে ধরা হলো:
- ১. রান্না শুরু করার আগে অবশ্যই প্রেসার কুকারটি ভালোভাবে পরীক্ষা করে নিন। বিশেষ করে শিষ দেওয়ার ছিদ্রটি পরিষ্কার আছে কিনা এবং সেফটি ভালভটি সঠিকভাবে লাগানো হয়েছে কিনা সেদিকে খেয়াল রাখুন।
- ২. কুকারের ভেতরে সব সময় পরিমাণমতো খাবার ও পানি দেওয়া জরুরি। এর মোট ধারণক্ষমতার দুই-তৃতীয়াংশের বেশি অংশ কোনোভাবেই পূর্ণ করা যাবে না। যেমন—আপনার কুকারটি যদি তিন লিটারের হয়, তবে সর্বোচ্চ দুই লিটার পর্যন্ত খাবার বা পানি দিয়ে বাকি একভাগ অংশ ফাঁকা রাখতে হবে।
- ৩. যেসব খাবার রান্নার সময় অনেক বেশি ফুলে ওঠে বা ফেনা তৈরি করে, সেগুলো কুকারের ধারণক্ষমতার অর্ধেকেরও কম দেওয়ার চেষ্টা করবেন।
- ৪. ভাপ তৈরি হওয়ার জন্য কুকারে অবশ্যই নির্দিষ্ট পরিমাণ পানি দিতে হবে। পানি ছাড়া কখনোই প্রেসার কুকারে কোনো কিছু রান্না করার চেষ্টা করবেন না।
- ৫. খাবার দেওয়া হয়ে গেলে ঢাকনাটি সঠিকভাবে লক করে চুলায় বসিয়ে দিন। কিছুক্ষণের মধ্যেই ভেন্ট পাইপ দিয়ে ভাপ বের হতে শুরু করবে।
- ৬. আপনি কী রান্না করছেন এবং কতটি শিষ দিলে খাবারটি ঠিকঠাক সেদ্ধ হবে, তা বুঝে ততক্ষণ পর্যন্ত চুলায় রাখুন। নির্দিষ্ট সংখ্যক শিষ দেওয়া হয়ে গেলে চুলা বন্ধ করে দিন।
- ৭. রান্না শেষ হওয়ার সাথে সাথেই প্রেসার কুকারের ঢাকনা খোলার চেষ্টা করবেন না। চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন এবং কুকারটি পুরোপুরি ঠান্ডা হওয়ার পর সাবধানে ঢাকনা খুলুন।
- ৮. খাবার বের করে নেওয়ার পর কুকারটি সবসময় ভালোভাবে পরিষ্কার করে রাখা জরুরি। বিশেষ করে ভেন্ট পাইপের ছিদ্রগুলো যেন কোনোভাবেই আটকে না থাকে, সেদিকে বাড়তি নজর দিন।
উল্লিখিত নিয়মগুলো মেনে প্রেসার কুকার ব্যবহার করলে কোনো ধরনের দুর্ঘটনার ঝুঁকি থাকে না এবং এটি দীর্ঘস্থায়ী হয়। তাই কুকারটি টেকসই রাখতে সবসময় সঠিক পদ্ধতিতে ব্যবহার করার চেষ্টা করুন। আর একটি বিষয় মনে রাখবেন, সাধারণ শাকসবজি জাতীয় খাবার প্রেসার কুকারে রান্না না করাই সবচেয়ে ভালো।
লেখকের শেষকথা
একটি ভালো মানের প্রেসার কুকার শুধু আপনার রান্নার সময়ই বাঁচায় না, বরং গ্যাস বা বিদ্যুৎ সাশ্রয় করে আপনার মাসিক খরচও কমিয়ে আনে।
আশা করি, প্রেসার কুকারের দাম কত নিয়ে আমাদের আজকের এই ব্লগটি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। মনে রাখবেন, রান্নাঘরের নিরাপত্তার স্বার্থে সবসময় অনুমোদিত ডিলার বা শোরুম থেকে অরিজিনাল ব্র্যান্ডের পণ্য এবং ওয়ারেন্টি নিশ্চিত করে কেনা উচিত।
আপনার রান্নাঘর হয়ে উঠুক আরও আধুনিক ও নিরাপদ। প্রেসার কুকার বা অন্যান্য গৃহস্থালি পণ্যের লেটেস্ট আপডেট পেতে আমাদের ব্লগের সাথেই থাকুন। ধন্যবাদ!