মোবাইল ফোন কে আবিষ্কার করেন এবং ব্যবহারের উপকারিতা ও অপকারিতা এবং ক্ষতিকর দিক থেকে বাঁচার উপায় মোবাইল সম্পর্কে জানতে হয়তো অনেক খোঁজাখুঁজি করেছেন কিন্তু সঠিক তথ্য পাননি। আশা করি এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়লে মোবাইল কে আবিষ্কার করেন কত সালে উপকারিতা অপকারিতা এবং ক্ষতিকর দিক থেকে বাঁচার উপায় সম্পর্কে সঠিক তথ্য পাবেন ।

মোবাইল কে আবিষ্কার করেন কত সালে
মোবাইল ফোনের ব্যবহার
- বিনোদন
- ছবি ও ভিডিও
- ক্ষুদে বর্তা প্রেরণ ও গ্রহণ
- ঘড়ির সময় দেখা
- গেমস খেলা
- ইন্টারনেট ব্যবহার
- কথা রেকর্ড করা
- ট্রেনের টিকেট বুকিং করা
- যোগাযোগের মাধ্যম
- লাইভ টিভি
- মোবাইল দিয়ে ইনকাম
- অনলাইন শপিং
- খবর দেখা ও পড়া
- চিকিৎসা বিষয়ক তথ্য জানতে
- টর্চলাইট
- মোবাইল ব্যাংকিং
- জিপিএস
- শিক্ষা ও গবেষণায়
- ক্যারকুলেটর হিসাবে
- বর্তমানে ছোট বাচ্চাদের কান্না থামাতে ও খাবার খাওয়াতে মোবাইলের জুড়ি মেলা ভার। মোবাইল ফোনের উপকারিতা
মোবাইলের উপকারিতা
- যোগাযোগের মাধ্যমঃ একজনের সাথে অপর একজনের সম্পর্ক টিকিয়ে রাখা বা সুসম্পর্ক গড়ে তুলার প্রধান মাধ্যম হলো যোগাযোগ করা। এখন এই সম্পর্ক মজবুত করার হাতিয়ার হিসাবে কাজ করছে মোবাইল ফোন। মোবাইল সবার কাছে পৌছানোর আগে মানুষের যোগাযোগের মাধ্যম ছিল চিঠি। চিঠির মাধ্যমে যোগাযোগ করতে অনেকটা সময় লাগত। কিন্তু মোবাইল ফোন আসায় যোগাযোগ মাধ্যমটা কুবই সহজ হয়ে গেছে। এখন আমরা চাইলেই কয়েক সেকেন্ডের মধ্যে এক এলাকা থেকে আর এক এলাকা, এক শহর থেকে আর এক শহর , এক দেশ থেকে আর এক দেশে যোগাযোগ করতে পারছি। আমাদের মনের ভাব প্রকাশ করতে পারছি। তাহলে বুঝতেই পারছের যোগাযোগের ক্ষেত্রে মোবাইল কতটা গুরুত্ব বহন করছে।
- তথ্য আহরণে মোবাইল ফোনঃ আমরা মানুষ সৃষ্টির সেরা জীব। আমরা সাধারনত স্বভাবগত ভাবেই প্রতি নিয়ত অজানাকে জানতে চােই ,অচিনাকে চিনতে চাই। আর এই অজানা ও অচিনাকে জানতে হলে অনেক বই পুস্তক ,নথিপত্র ঘাটাঘাটি করা লাগত ।এতে করে অজানা তথ্য এর সাথে সাথে অন্য তথ্যও জানা হত, কিন্তু সময় লাগত অনেক। অপর দিকে বর্তমানে মোবাইলের যুগে যে কোন তথ্য জানা কয়েক মুহুর্তের ব্যাপার। শুধু মাত্র আমরা যে তথ্যটা জানতে চাই সেটা যেকোন সার্চ ইঞ্জিনে লিখে সার্চ দিলেয় কাজ শেষ । আপনার সামনে চলে আসবে এক বিরাট তথ্য ভান্ডার। তাহলে বুঝতেই পারছেন বিভিন্না তথ্য আরোহণের ক্ষেত্রে মোবাইল ফোন কতটা সহায়ক।
- শিক্ষার ক্ষেত্রে মোবাইলফোনঃ বর্তমান সময়ে শিক্ষার ক্ষেত্রে একটি অতি প্রয়েঅজনীয় বস্তু হয়ে পড়েছে মোবাইল ফোন। কোরণা কালীন সময়ে তার প্রমাণ আমরা পেয়েছি। সেই সময় সকলের বাইরে বের হওয়া নিষেধ ছিল ,কিন্তু তবুও শিক্ষা ব্যবস্থা থেমে থাকেনি। সকল ছাত্র ছাত্রিগণ মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে লাইভ ক্লাস করেছে । এত করে তারা বিশেষ ভাবে উপকৃত হয়েছে বর্তমান সময়ে শিক্ষকগণ তাদের মেধা থেকে শিক্ষার পরও অতিরিক্ত তথ্য জানানোর জন্য মোবিাইল ফোন ব্যবহার করছেন। এরত করে শিক্ষার্থীগণ অনেক অজানা তথ্য জানতে পারছে। কোরণা কালনি সময়ে তো মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসেই চলেছে অফিস আদালতের বিভিন্ন কাজ কর্মগুলো।
- ভিডিও করা ও ছবি তোলায় মোবাইল ফোনঃ অফিস আদালতে ,শিক্ষা প্রতিষ্ঠানে সহ বিভিন্ন ক্ষেত্রে ছবি প্রয়োজন হয় । পূর্বে আমাদের ছবি তোলার জন্য অনেক বিড়ম্বনায়পড়তে হতো। ছবি তোলা মানেই ছিলবাড়তি টেনশন। অনেকটা পথ পাড়ি দিয়ে আমাদের বিভিন্ন স্টডীওতে গিয়ে ছবি তুলতে হত।কিন্তু বর্তমান সময়ে হ্যাঁ হ্যাঁ ছবি মানে জাস্ট একটা ক্লিক ছবি আপনার কাছে রেডি। এটা কিভাবে সম্ভব হলো ,বুঝলেন কি ? মোবাইল ফোন দিয়ে। এছাড়াও বিভিন্ন আনন্দ ঘন মুহুর্তগুলো মোবাইলের মাধ্যমে ভিডিও করতে মোবাইরের জুড়ি মেলা ভার।
- জিপিএস সুবিধায় মোবাইল ফোনঃ বর্তমানে জিপিএস সিস্টাম আমদের জীবনে গুরুত্বপূর্ণ ছাপ ফেলেছে। কোন জায়াগা, রেষ্টুরেন্ট , ক্লিনিক , বিল্ডিং আপনি চিনেন না । আপনার কাছে একটা মোবাইল ফোন আছে নো-টেনশন। কারণ বর্তমান সময়ে সকল ফোনে জিপিএস সিস্টাম থাকে ।আপনি আপনারা ফোনের গুগল ম্যাপস Apps এর মাধ্যমে জিপিএস সিস্টাম চালু করে যে কোন জায়াগা, রেষ্টুরেন্ট , ক্লিনিক , বিল্ডিং অতি সহজেই খুজে বের করতে পারেন।
- ব্যবসা-বানিজ্যের ক্ষেত্রে মোবাইল ফোনঃ যেখানে প্রায় সকল ক্ষেত্রে মোবাইলের ছোয়া আছে ,সেখানে ব্যবসা-বানিজ্য সেক্টরটা বাদজাবে এটা কি ভাবা যায়।ভাবা জাইনা , ব্যবসা-বানিজ্য ক্ষেত্রেও মোবাইলের ব্যবহান গুরুত্বপূর্ণ। মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে ব্যবসা-বানিজ্য বিষয়ে বিবিন্ন তথ্য জানা যায়। এখন কোন ব্যবসাটা শুরু করব ,কিভাবে করব, কি কি উপকরণ লাগনে , কোন দিকটা ভাল করে নজর দিতে হবে ইত্যাদি বিষয় সম্পর্কে আমরা মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করে জানতে পারি। মোবাইলে ইন্টরনেট ব্যবহার করে অনলাইন বিজনেস তো এখন খুবই পরিচিত একটা সেক্টর হয়ে গেছে।
মোবাইল ফোনের অপকারিতা
- চোখের সমস্যাঃ চোখ আমাদের একটি অমূল্য সম্পদ। কিন্ত আমরা এখন বিভিন্ন ভাবে এই সম্পদের ব্যাপক ভাবে ক্ষতি সাধন করছি। মোবাইল ফোন তাদের মধ্যে অন্যতম। মোবাইল ফোন থেকে এক প্রকার নীল রশ্মি বের হয় , যা আমাদের চোখের রেটিনার ক্ষতি সাধন করে। চক্ষুবিদদের মতে অতিরিক্ত মোবাবলি ফোনের ব্যবহার দৃষ্টিহীনতার কারণ হতে পারে। তাই আমাদের সকলে স্ক্রিন ফন্ট সাইজ বড় করে, চোখ থেকে ১৬ ইঞ্চি দূরে রেখে এবং একটু পর পর ২০ সেকেন্ড এর জন্য স্ক্রিন থেকে দৃষ্টি সরিয়ে সবুজ প্রকৃতির দিকে তাকালে এই সমস্যা অরনকটা কমানো সম্ভব । আসুন আমরা সবাই নিয়ম মেনে এবং মোবাইলের স্ক্রিনের আলো কমিয়ে মোবাইল ফোন ব্যবহার করি।
- কানের সমস্যায় মোবাইল ফোনঃ কানের শ্রবণ ক্ষমতা আল্লাহর এক অসাধারণ নিয়ামত। যার শুকরিয়া করে আমরা শেষ করতে পরবনা । কিন্তু আমরা বিভিন্ন ভাবে নির দিধায় কানের ক্ষতি করছি। বর্তমান সময়ে কানের ক্ষতি করার পেছনে দায়ী মোবাইল ফোন। কানে হেড ফোন লাগিয়ে গান শুনা , একটা লম্বা সময় ধরে ফোনে কথা বলার ফলে অন্তকর্ণের উপর চাপ বড় । এভাবে ক্রমাগত চাপের ফলে কানের শ্রবণ ক্ষমতা হারানোর ভয় থাকে। তাছাড়া কানে হেডফোন দিয়ে গান শুনে ড্রাইভ করলে দূর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তাই আসুন আমরা কানের যত্ন নিয়।
- শুক্রাণু কমে যেতে পারেঃ আপনি হয়ত কথাটা শুনে অবাক হয়ে গেছেন। মনে করছেন মোবাইল ফোন আবার কি করে শুক্রাণু কমাতে পারে। গবেষকদের মতে , মোবাইল ফোন থেকে হাই ফ্রিকোয়েন্সির ইলেকট্রোম্যাগনেটি রেডিয়েশন নির্গত হয় , যা ক্যান্সারের কারণ হতে পরে। গবেষকদের মতে এই হাই ফ্রিকোয়েন্সির ইলেকট্রোম্যাগনেটি রেডিয়েশন শুক্রাণুর উপর প্রভাব ফেলতে পারে। যার ফলে শুক্রাণুর সংখ্যা কমে যেতে পারে। তাই আসুন মাত্রাতিরিক্ত মোবাইলফোন ব্যবহার থেকে বিরত থাকি।
- ডিপ্রেশনে ভোগাঃ ডিপ্রেশন যুবসমাজের মধ্যে একটা কমন সমস্যা। আমরা এখন রাত জেগে মোবাইল ফোন ব্যবহার করি ,ফলে আমার শরীরের জন্য প্রয়োজনী ৪-৬ ঘন্টা ঘুম হয় না। এত করে আমারে ব্রেনের উপর চাপ পড়ে, স্বাস্থ্য গত বিভিন্ন সমস্যা হয় ।ফলে আমরা একধরনে ডিপ্রেশনে ভুগি।
- পড়াশোনার জন্য ক্ষতিকর মোবাইল ফোনঃ মোবাইল ফোন এমন একটা জাদুর জিনিস , যেটা হতে পেলে বড় বড় মানুষেরও কোন কিছুই মনে থাকে না । তাহলে ভাবুন তো কোমল মতি শিক্ষার্থীদের কি অবস্থা হবে। তারা মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ে। তারা বই নিয়ে বসে ঠিকই , কিন্তু পড়ে না । বই এর মধ্যে মোবাইল নিয়ে , পড়ার ভান করে মবিাইল দেখে। ফলে পড়াশোনার ব্যাপক ক্ষতি হয়। পড়াশোনার উপর মনোযোগ থাকে না। তাই আমদের অভিভাকদের এই দিকে নজর রাখা উচিত, যেন বাচ্চারা যেন মোবাইল আসক্ত হয়ে না পড়ে।
- সময়ের অপচয়ঃ আমরা বাঙালিরা সময়ের মূল্য সম্পর্কে উদাস। আমরা প্রচুর সময় অপচয় করি। আর বর্তমানে সময় অপচয়ে ব্যাপক হারে সহায়ত করছে মোবাইল ফোন। আমরা অনেকেই আছি ,যারা ঘন্টার পর ঘন্টা মোবাইল ফোন নিয়ে পড়ে থাকি। সময়ের সম্পর্কে কোন ধারনাই নাই। ফলে সময়ের কাজসেময়ে শেষ করতে পারি না। তাই আমরা অনর্থক মোবাইলের ব্যবহার কম করি এবং সময়ের কাজ সময়ে করি।
- হার্টের সমস্যাঃ গবেষকদের মতে , মোবাইল ফোন থেকে হাই ফ্রিকোয়েন্সির ইলেকট্রোম্যাগনেটি রেডিয়েশন নির্গত হয় ।মোবাইলের উচ্চ শব্দ ও হাই ফ্রিকোয়েন্সির ইলেকট্রোম্যাগনেটি রেডিয়েশন যা হার্টের উপর খারাপ প্রভাব ফেলে। সেইজন্য বয়স্কদের ক্ষেত্রে অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার হার্ট অ্যাটাকের কারণ হতে পারে।
মোবাইল ফোনের ক্ষতিকর দিক
- স্বাস্থ্যের ক্ষতি করে মোবাইল ফোন।
- সম্পর্কে উপর নেতিবাচক প্রভাব ফেলে মোবাইল ফোন।
- মোবাইল ফোনের উপর নির্ভরতা ও আসক্তি বাড়ে।
- ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তার ঝুকি বাড়ায়মোবাইল ফোন।
- মূল্যবান সময় নষ্ট করেমোবাইল ফোন।
- পর্নো আসক্ত করে তুলতে পারেমোবাইল ফোন।
- লেখাপড়ায় মনযোগ নষ্ট করতে পারে মোবাইল ফোন।
- মেজাজ খিটখিটে করতে পরে মোবাইল ফোন।
- অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারে ঘাড় ব্যথা হতে পারে।
মোবাইল ফোনের ক্ষতিকর দিক থেকে বাঁচার উপায়
মোবাইল ফোন ব্যবহারের ক্ষতিকর দিক থেকে বাঁচতে যা করতে হবেঃ
- আমরা অপ্রয়োজনে মোবাইল ফোন ব্যবহার করি। এই অপ্রয়োজনে মোবাইল ফোন ব্যবহারের সময়সীমা করতে হবে । অথবা আপনি একটি টাইম টেবল তৈরি করতে পারেন।
- রাস্তাঘাটে চলাচলে বা পারাপারের সময় মোবাইল ফোন ব্যবহারের অভ্যাস পরিহার করতে হবে।
- নানা রকম সামাজিক কর্মকান্ডে অংশগ্রহন করার মধ্যমে আপনার মোবাইল ব্যবহার কমাতে পারেন।
- আপনি মোবাইলের পেছনে সময় অপচয় না করে যেকোন সৃজনশীল কাজ করতে পারেন।
- মোবাইলের একটা বড় সমস্যা হলো নোটিফিকেশন।আপনার উচিত এই নোটিফিকেশন গুলো বন্ধ রাখা।
- আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমাদের ব্যক্তিগত তথ্যগুলো শেয়ার করার ক্ষেত্রে যত্নশীল না। এদিকে আমাদে নজর দিতে হবে এবং সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো তে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।
- একটানা দীর্ঘ সময় ধরে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না ।বিরতি দিয়ে দিয়ে অল্প সময় ধরে ফোন ব্যবহার করতে হবে।
স্ক্রিনের আড়ালে শৈশব: শিশুদের অতিরিক্ত মোবাইল ব্যবহারের ক্ষতিকর দিক ও প্রতিকার
ডিজিটাল যুগের ছোঁয়ায় আজ আমাদের চারপাশের সবকিছুই বদলে গেছে। এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়েছে নতুন প্রজন্মের ওপর। বর্তমানে অনেক অভিভাবকই সন্তানকে শান্ত রাখতে বা নিজের ব্যস্ততা সামলাতে শিশুর হাতে মোবাইল ফোন তুলে দিচ্ছেন। কিন্তু সাময়িক স্বস্তির এই অভ্যাসটি যে শিশুর ভবিষ্যতের জন্য কতটা মারাত্মক হতে পারে, তা আমরা অনেকেই এড়িয়ে যাই।
📌আরো পড়ুন👉প্রতিদিন ৩০০ ৪০০ টাকা ইনকাম বিকাশে পেমেন্ট
শিশুদের অতিরিক্ত মোবাইল ব্যবহারের নেতিবাচক বা প্রতিকূল দিকগুলো নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হলো:
শারীরিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব
দীর্ঘক্ষণ একনাগাড়ে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা শিশুদের শরীরের ওপর মারাত্মক প্রভাব ফেলে।
-
চোখের ক্ষতি (Digital Eye Strain): শিশুদের চোখের কর্নিয়া ও লেন্স অত্যন্ত সংবেদনশীল হয়। মোবাইলের নীল আলো (Blue Light) চোখের জল শুকিয়ে ফেলে, যার ফলে চোখ চুলকানো, মাথা ব্যথা এবং অল্প বয়সেই দৃষ্টিশক্তি ক্ষীণ হওয়ার মতো সমস্যা দেখা দেয়।
📌আরো পড়ুন👉এড দেখে টাকা ইনকাম করার জনপ্রিয় ২০টি অ্যাপস
-
স্থূলতা বা ওয়ান-টাইম ওবেসিটি (Obesity): মোবাইল হাতে থাকলে শিশুরা এক জায়গায় ঘণ্টার পর ঘণ্টা বসে থাকে। কোনো শারীরিক পরিশ্রম বা খেলাধুলা না করায় শরীরে মেদ জমে এবং খুব কম বয়সেই ডায়াবেটিস বা থাইরয়েডের ঝুঁকি বেড়ে যায়।
-
অনিদ্রা ও ঘুমের ব্যাঘাত: ঘুমানোর আগে মোবাইল ব্যবহার করলে মস্তিষ্কে ‘মেলাটোনিন’ নামক হরমোন তৈরিতে বাধা আসে। ফলে শিশুরা অনিদ্রায় ভোগে এবং তাদের মেজাজ খিটখিটে হয়ে যায়।
মানসিক ও আচরণগত পরিবর্তন
মোবাইল স্ক্রিনের ভার্চুয়াল জগত শিশুদের মনস্তাত্ত্বিক বিকাশকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করে।
-
মনোযোগের অভাব (ADHD-র ঝুঁকি): শর্ট ভিডিও, রিলস বা দ্রুতগতির গেমসের কারণে শিশুদের মনোযোগ দেওয়ার ক্ষমতা (Attention Span) কমে যায়। তারা দীর্ঘসময় কোনো একটি নির্দিষ্ট কাজে মন দিতে পারে না, যার প্রভাব পড়ে তাদের পড়াশোনায়।
-
আগ্রাসী মনোভাব: অনেক শিশু মোবাইলে মারামারি বা ভায়োলেন্ট গেম খেলে। গবেষণায় দেখা গেছে, এসব গেম শিশুদের অবচেতন মনে হিংস্রতা তৈরি করে। ফলে বাস্তব জীবনেও তারা সামান্য কারণে রেগে যায় বা আক্রমণাত্মক আচরণ করে।
-
ভার্চুয়াল আসক্তি (Dopamine Addiction): মোবাইলের প্রতিটি নোটিফিকেশন বা গেমের জয় শিশুদের মস্তিষ্কে ‘ডোপামিন’ নামক হরমোন নিঃসরণ করে, যা এক ধরণের সাময়িক আনন্দ দেয়। ক্রমে শিশু এর ওপর আসক্ত হয়ে পড়ে এবং মোবাইল কেড়ে নিলে চরম হতাশা বা জেদ প্রকাশ করে।
সামাজিক দক্ষতার বিকাশ বাধাগ্রস্ত হওয়া
মানুষ সামাজিক জীব, আর এই সামাজিকতার শিক্ষা শুরু হয় শৈশবে পারিপার্শ্বিক পরিবেশ থেকে।
-
বাস্তব জগত থেকে বিচ্ছিন্নতা: মোবাইল আসক্ত শিশুরা পরিবার, আত্মীয়-স্বজন বা বন্ধুদের সাথে মেশার চেয়ে স্ক্রিনের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করে। এতে তারা একাকীত্বে ভোগে।
-
ভাষা ও যোগাযোগের ঘাটতি: অনেক শিশু দেরিতে কথা বলতে শেখে কারণ তারা মোবাইলের সাথে একমুখী যোগাযোগে অভ্যস্ত হয়ে পড়ে। অন্যের আবেগ বোঝা বা নিজের অনুভূতি প্রকাশ করার ক্ষমতা তাদের মধ্যে কমে যায়।
সৃজনশীলতা ও মেধার বিকাশ থমকে যাওয়া
আগে শিশুরা কল্পনার জগৎ তৈরি করত গল্প শুনে বা কাগজের খেলনা বানিয়ে। এখন মোবাইলের তৈরি অ্যানিমেশন বা গেম তাদের সেই নিজস্ব ভাবনার জায়গাটি দখল করে নিয়েছে। ফলে শিশুদের নিজস্ব চিন্তাভাবনা ও নতুন কিছু তৈরি করার ক্ষমতা বা ক্রিয়েটিভিটি লোপ পাচ্ছে।
অভিভাবকদের জন্য কিছু জরুরি করণীয় (প্রতিকার)
-
রুল অফ থাম্ব (Rule of Thumb): ২ বছরের কম বয়সী শিশুদের স্ক্রিন থেকে সম্পূর্ণ দূরে রাখুন। ২-৫ বছরের শিশুদের জন্য দিনে সর্বোচ্চ ১ ঘণ্টা (শিক্ষণীয় বিষয়)।
-
উদাহরণ তৈরি করুন: শিশু যা দেখে তাই শেখে। তাই শিশুর সামনে নিজেরা মোবাইল ব্যবহারের সময় কমিয়ে দিন।
-
বিকল্প তৈরি করুন: শিশুকে মাঠে নিয়ে যান, গল্পের বই পড়ার অভ্যাস করান, বা ছবি আঁকার সামগ্রী কিনে দিন।
-
ডিজিটাল ফ্রি জোন: ডাইনিং টেবিল এবং শোবার ঘরকে সম্পূর্ণ মোবাইল-মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করুন।